শিরোনামঃ
বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম!

দুই প্লেনের সংঘর্ষ: দায়িত্বরত সবাইকে শোকজের নির্দেশ

#
news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় সে সময় দায়িত্বে থাকা প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এখন থেকে এটা ফিক্সড করে দিতে হবে। যেমন দুটো বিমান ধাক্কা লাগলো। এখানে বিমান তো একা একা ধাক্কা লাগতে পারে না, এখানে তো অনেকেই ডিউটি করেন। এটা ওয়ার্ক আউট করে প্রত্যেককে কাজের রেসপনসিবিলিটি ফিক্সড করতে হবে। ওই সময়ে ওই কাজে যারা রিলেটেড থাকবে, সবাইকে এটার জন্য দায় বহন করতে হবে। কীভাবে তাদের কমপনসেট করতে হবে এটা ফাইন্ড আউট করে কুইকলি ব্যবস্থা নিতে হবে।  

তিনি বলেন, ধরেন ওইদিন ধাক্কা খেলো। একজন দুজন তো আর জড়িত না। একজন পুশ করে একজন পাইলট থাকে বা গার্ড থাকে ও ক্লিয়ারেন্স দেয়, ট্রাফিকে যারা থাকে তাদের সবাইকেই শোকজ করতে বলা হয়েছে।  

গত ২৬ জুন রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের একটি বোয়িং প্লেনকে হ্যাঙ্গারে প্রবেশ করানোর সময় সেখানে বাইরে দাঁড়িয়ে থাকা একটি প্লেনের সঙ্গে আরেকটি প্লেনের সংঘর্ষ হয়। এতে দুই বিমান ক্ষতিগ্রস্ত হয়। এর আগে, গত ১০ এপ্রিল শাহজালালে দুপুরে দুই প্লেনের ধাক্কা লাগে এবং ক্ষতিগ্রস্ত হয়।  

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২২,  9:10 PM