শিরোনামঃ
ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম

ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি

#
news image

সিলেটে ছাত্রলীগ নেতার নেতৃত্বে এক যুক্তরাজ্য প্রবাসীর বাসা দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ভাড়াটিয়া হয়ে আসা অভিযুক্তরা বাসা না ছেড়ে উল্টো ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে বসেছে বলে অভিযোগ রয়েছে। এই টাকা না দিলে নানা ধরনের হুমকি দিয়ে আসছে তারা। এ ব্যাপারে সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগও দেওয়া হয়েছে। 

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ওই প্রবাসীর পক্ষে তার বোন আলেয়া খানম এই অভিযোগ করার পর পুলিশ কমিশনার আগামী ১৫ দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উপ-পুলিশ কমিশনারকে (উত্তর) নির্দেশ দিয়েছেন। পুলিশ বলছে, অভিযুক্তদের থানায় বা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে উপস্থিত হওয়ার জন্য বারবার নোটিশ দিলেও তারা সময় ক্ষেপণ করছে। সর্বশেষ গতকাল রোববার উপস্থিত হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত হননি। 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, যাদের বিরুদ্ধে এ অভিযাগে তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত।  পুলিশ কমিশনার বরাবর অভিযোগে আলেয়া বেগম উল্লেখ করেছেন, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর তার যুক্তরাজ্য প্রবাসী ভাই আফসার খাঁন নগরীর কুমারপাড়ার (ঝর্ণারপাড়) ৪৬নং টিনসেড সেমি পাকা বাসাটি শাহনাজ বেগমের কাছ থেকে ক্রয় করে ভোগগদখল করে আসছিলেন। একপর্যায়ে আব্দুল মুকিত ও জামাল উদ্দিন নামের দুই ব্যক্তি ওই বাসাটি মেরামত করে ভাড়া নেওয়ার প্রস্তাব দিলে আফসার খাঁন রাজি হন। এরপর থেকে তারা নিয়মিত ভাড়া প্রদান করে আসছিলেন। কিছুদিন আগে পূর্ণাঙ্গ মেরামতের জন্য ভাড়াটিয়া মুকিত ও জামালকে বাসাটি ছেড়ে দেওয়ার তাগাদা দেওয়া হলে তারা নানা রকম টালবাহানা শুরু করেন। একপর্যায়ে ভাড়া দেয়াও বন্ধ করে দেয়। তাদেরকে আফসার খাঁনের পক্ষে তার বোন আলেয়া খানম বার বার বাসা ছাড়ার তাগাদা দিলে তারা উল্টো ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে বাসা ছাড়ার জন্য তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। ফলে নিরুপায় হয়ে আলেয়া খানম পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযাগ করেন। 

এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, ‘বিবাদীপক্ষ গত বৃহস্পতিবার উপস্থিত হওয়ার কথা ছিল। থানা পুলিশও তাদেরকে নোটিশ দিয়েছিল, কিন্তু তারা উপস্থিত হননি। সর্বশেষ গতকাল রোববার আসার কথা থাকলেও আসেন নি। বার বার সময় ক্ষেপণ  করছেন। আরেকটি তারিখ দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৫,  4:55 PM