শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

মজুরি ২৫ হাজারের দাবি পোশাক শ্রমিকদের

#
news image

মজুরি বোর্ড গঠনসহ পোশাক শ্রমিকদের ২৫ হাজার টাকা মজুরির দাবি জানিয়ছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।  

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে রাজধানীর প্রেসক্লাবের সামনে  মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

এ সময় সংগঠন থেকে মহার্ঘ ভাতা ও পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাত্রা খরচ বেড়ে গেছে। সব জিনিসের দাম বেড়েছে। কিন্তু পোশাক শ্রমিকদের বেতন বাড়েনি। মাত্র ৮ হাজার টাকা বেতনে চলতে পারছেন না শ্রমিকরা। ঘর ভাড়া, খাবার খরচ, যাতায়াত ও চিকিৎসার খরচ মেলাতে হিমশিম খেতে হয় শ্রমিকদের। এমন অবস্থা অবস্থায় পোশাক শ্রমিকদের  বেতন ২৫ হাজার টাকা করা হোক।  

বক্তারা আরো বলেন, সরকার ও গার্মেন্টস মালিকপক্ষ বেতন না বাড়ালে কঠোর আন্দোলনের নামবেন পোশাক শ্রমিকরা।  
কিছুদিন আগে মিরপুরে পোশাক শ্রমিকরা পেটের দায়ে আন্দোলনে নেমেছিলেন। তখন সরকার বলেছিল, এই আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। সরকার যদি শ্রমিকদের বেতন না বাড়ায়, তারা কঠিন আন্দোলনের সম্মুখীন হবে।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, পোশাক শ্রমিক ঐক্যফ্রন্টের সমন্বয়ক শহিদুল ইসলাম সবুজ, পোশাক শ্রমিক সংহতি প্রধান তসলিমা আখতার, টেক্সটাইল গার্মেন্টস ওয়াকারস ফেডারেশন সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, জাতীয় শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, পোশাক শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বিপ্লব ভট্টাচার্য।

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২২,  10:09 PM