শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাতক্ষীরার ৪ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

#
news image

মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার শ্যামনগরের চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম
একইসঙ্গে মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্যে আগামী ১১ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর মো. মোখলেসুর বাদল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন-শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের এস এম মহসিন উল মুলক, মুন্সিগঞ্জ ইউনিয়নের জি এম মহিউদ্দিন, মো. ফজর আলী গাজী ও শ্রীফলকাটির আব্দুল কুদ্দুস গাজী। এ চার আাসামিকে গ্রেফতার করে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে ছিলেন প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার শ্যামনগরের ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারই আলোকে ওই চার আসামিকে গ্রেফতার করা হয় বলে জানান প্রসিকিউটর।
প্রসিকিউশন জানায়, আসামিরা পালিয়ে যেতে পারেন- এমন আশঙ্কায় বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি।
সাতক্ষীরার শ্যামনগরে মানবতাবিরোধী অপরাধ মামলার চার আসামিকে মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
১৯৭১ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথকে বাড়ি থেকে তুলে নিয়ে নদীর পাড়ে গুলি করে হত্যার অভিযোগে উল্লেখিত চার ব্যক্তির বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ এপ্রিল মামলা করেন সুরেন্দ্রনাথের মেয়ে চন্দনা রাণী।

অনলাইন ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  10:19 PM