শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ৫ জনের বিরুদ্ধে বিচার শেষ পর্যায়ে

#
news image

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের ৫ জনের বিরুদ্ধে বিচার শেষ পর্যায়ে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদসহ  ৫ আসামির বিরুদ্ধে প্রশিকিউশনের  যুক্তিতর্ক উপস্থাপন রোববার শেষ হয়েছে। আাসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনে আগামী ১১ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্যরা হলেন-বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।
আদালতে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও গাজী এমএইচ তামিম।
প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন  বলেন, এ মামলায় মোট ৮ জন আসামির মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। আসামীদের মধ্যে গ্রেফতার হওয়া তিনজন মারা গেছেন। আর গ্রেফতার হয়ে এখনো কারাগারে আছেন মো. হরমুজ আলী , মো. আব্দুস সাত্তার  ও খন্দকার গোলাম রব্বানী। পলাতকরা হলেন- ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ  ও মো. ফখরুজ্জামান ।
এ মামলায় ২০১৮ সালের ৪ নভেম্বর জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
মামলার অন্যতম আসামি এমএ হান্নান গত বছর ১৫ জুন মারা গেছেন।
আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়।
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুমসহ  সাত ধরনের অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে।

অনলাইন ডেস্ক

০৩ অক্টোবর, ২০২২,  8:53 PM