শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

সৌদিগামীদের পাসপোর্ট জমার জটিলতার অবসান, দায় স্বীকার করল বায়রা

#
news image

তৃতীয় পক্ষের মাধ্যমে সৌদিগামীদের পাসপোর্ট জমা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার অবসান হয়েছে। সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা ও ভিসা দেওয়ার কাজ আগের মতো ঢাকার সৌদি আরবের দূতাবাস থেকে করা হচ্ছে। এ জটিল পরিস্থিতি তৈরি করার জন্য দায় স্বীকার করে নিয়েছে জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)। রোববার (১৬ অক্টোবর) ঢাকায় সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল দুহাইলানের সঙ্গে বৈঠক করেন বায়রা সদস্যরা। বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়।

বায়রার সহ-সভাপতি শামীম নোমান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, রোববার রাষ্ট্রদূতের সঙ্গে বায়রার সভাপতি, আমি ও ভাইস প্রেসিডেন্ট বৈঠক করেছি। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। রাষ্ট্রদূত বলেছেন, গত ৭ তারিখের নোটিশে বলা হয়েছে, পাসপোর্টসহ সব কার্যক্রম দূতাবাসেই হবে। এরপর দূতাবাস তো আর কোনো নোটিশ দেয়নি। তোমরা তারপরও কাল গণমাধ্যমে ডেকে এ কাজটা করতে গেলে কেন? আমি তো বলিনি। তখন আমরা বলেছি, আমাদের অন্যায় হয়েছে।

বায়রার সহ-সভাপতি বলেন, আমরা রাষ্ট্রদূতকে বলেছি, আপনার সঙ্গে আমাদের কথা বলা উচিত ছিল। যেহুতু আমরা অফিসিয়ালি কোনো নোটিশ পাইনি। কিন্তু আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে শাপলা সেন্টারের নোটিশটি। তখন রাষ্ট্রদূত বলেছেন সেখানে দূতাবাসের কোনো সিল আছে? দূতাবাসের কোনো রেফারেন্স আছে? তিনি বলেছেন, কারা একটা রেফারেন্স দিল সেটা নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়লে; কিছু না জেনে এটা করা ঠিক হয়নি। আমরা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি।

দূতাবাসের কোনো বার্তা ছাড়া শাপলা সেন্টারের নোটিশে বায়রার এমন দায়িত্বহীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে শামীম নোমান চৌধুরী বলেন, এটা ভুল বোঝাবুঝি। বৃহস্পতিবার আমাদের যে সদস্যরা গিয়েছিল তাদেরকে মৌখিকভাবে একটা নোটিশ দিয়েছিল, সেখান থেকে ভুল বোঝাবুঝি হয়েছিল। দ্বিতীয় ভুল বোঝাবুঝি হয় শাপলা নোটিশ দিয়েছে কীভাবে পাসপোর্ট জমা দেবে। এ দুটো জিনিস আমাদের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। তবে এখন এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। দূতাবাসের গত ৭ তারিখের নোটিশই বলবৎ আছে।

উল্লেখ্য, শনিবার রাজধানীর একটি হোটেলে এক জরুরি সভা শেষে রোববার (১৬ অক্টোবর) থেকে ঢাকায় সৌদি আরবের দূতাবাসে পাসপোর্ট জমা না দেওয়ার ঘোষণা দিয়েছিল বায়রা।

অনলাইন ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  11:10 PM