শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

#
news image

চেক ডিজঅনার মামলা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায় প্রদানকারী বিচারপতি মো. আশরাফুল কামালের স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৪ পৃষ্ঠার এ রায় গতকাল প্রকাশ করা হয়। এর আগে চেক ডিজঅনার মামলায় হাইকোর্টের অভিমত দেয়া সংক্রান্ত উল্লিখিত রায়টি গত ৬ সেপ্টেম্বর স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী ১৪ নভেম্বর দিনও ধার্য করা রয়েছে। এ সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তির রায়ে গত ২৮ আগস্ট রায় দিয়েছিলেন বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ। পরে ওই রায় স্থগিত চেয়ে আবেদন করার কথা জানান এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রায়ে হাইকোর্ট বলেছেন, ১৯৯৪ সালে প্রতিস্থাপিত নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস এ্যাক্ট, ১৮৮১ এর ধারা ১৩৮ দেওয়ানি কার্যবিধির ধারা ৫৫ থেকে ৫৯ ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর ১১ অনুচ্ছেদ ও আমাদের সংবিধানের ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং উন্নত বিশ্বের মর্যাদায় উঠতে বাধা বিধায় জাতীয় সংসদ কর্তৃক তা বাতিলে দ্রুত উদ্যোগ গ্রহণ করবে বলে আদালত রায়ে দৃঢ় আশা পোষন করেছেন। আপিলটি আপোষযোগ্য বলে রায়ে উল্লেখ করা হয়েছে। আইনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত বিধায় আদালত অত্র মোকদ্দমাটি সংবিধানের অনুচ্ছেদ ১০৩(২)(ক) অনুযায়ী আপিল বিভাগে আপিল দাখিলে সার্টিফিকেট প্রদান করেছেন।

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  8:48 PM