শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ছাত্রলীগের সম্মেলন ৬ ডিসেম্বর

#
news image

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলনের তারিখ আবার বদলেছে। পরিবর্তিত ঘোষণা অনুযায়ী ৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হবে এই সম্মেলন।

এর আগে ৩ ডিসেম্বর এই সম্মেলনের তারিখ ঠিক হয়েছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ৮ ডিসেম্বর সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।

রোববার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ৬ ডিসেম্বর করা হয়েছে বলে নিশ্চিত করেছেনআওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সম্মেলনস্থান হবে ঐতিহাসিক সোহরাওয়াদী উদ্যান।

ছাত্রলীগের সর্বশেষ জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৮ সালের ১১ ও ১২ মে।

পরে ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কমিটি চূড়ান্ত করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পরে চাঁদাবাজির অভিযোগে সমালোচনার মুখে থাকা শোভন ও রাব্বানীকে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

তখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

পরে ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন শেখ হাসিনা।

সেই সম্মেলনের এক বছর পর ২০১৯ সালের ৩১ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনও আগামী ২৪ ডিসেম্বর হওয়ার ঘোষণা রয়েছে

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২২,  11:53 PM