শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধ: পরিবেশমন্ত্রী

#
news image

শব্দদূষণ বন্ধে আগামী দু-মাসের মধ্যে ঢাকায় যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মঙ্গলবার সচিবালয়ে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপণ্ড২৭) বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের এ কথা জানান মন্ত্রী। পরিবেশ দূষণরোধে সরকার কী কাজ করছে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা প্রতিটি বিভাগে সভা করছি। ঢাকায় শব্দদূষণের সঙ্গে যারা সংশ্লিষ্ট যেমন ড্রাইভার অ্যাসোসিয়েশন, তাদের নিয়ে আমরা সভা করেছি। আমরা শিক্ষার্থীদের নিয়েও আলোচনা করছি, ভ্রাম্যমাণ আদালতও আমরা করে যাচ্ছি। তিনি বলেন, আজকের সভায়ও আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তত ঢাকা শহরে আগামী দু-মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন সবার আগে আমাদের বন্ধ করতে হবে। হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ, সেটা কোনোক্রমেই আমাদের দেশে চালানো ঠিক নয়। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে যেন হাইড্রোলিক হর্ন পুরোপুরি বন্ধ করা হবে। আশাকরি, আপনাদের (সাংবাদিক) সহযোগিতায় এটা বন্ধ করতে সক্ষম হবো। পলিথিন বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, পলিথিন নিষিদ্ধ আছে। যারা উৎপাদন করছে, ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা থেকে বের হয়ে আসতে পাট থেকে সোনালী ব্যাগ তৈরির পরিকল্পনা নিয়েছি। আশাকরি পলিথিন ব্যাগ পুরোপুরি বন্ধ করতে পারবো। পরিবেশ দূষণরোধে নেওয়া পদক্ষেপে আপনি সন্তুষ্ট কি না- জানতে চাইলে তিনি বলেন, আমরা যদি পরিকল্পনা কিছু বাস্তবায়ন করতে না পারতাম, তাহলে বাংলাদেশে যেভাবে টিলা কাটা শুরু হয়েছিল তাতে একটা টিলাও থাকতো না। পরিবেশ মন্ত্রণালয় থেকে কার্যক্রম শুরু হওয়ায় মানুষ কিছুটা হলেও বুঝতে পেরেছে যে, টিলা কাটা ঠিক নয়, এটা দেশের জন্য ক্ষতিকর। সে কারণ হয়তো টিলা রক্ষা করা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২২,  1:20 AM