শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

মৃত্যু ডেকে আনে তামাক

#
news image

ফুসফুসের ক্যান্সারজনিত মৃত্যুর ৯০ শতাংশের জন্যই দায়ী তামাক। শুধু ধূমপায়ীরা নন, পরোক্ষ ধূমপায়ীরা ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। ধূমপান বা তামাক পাতা যাঁরা ব্যবহার করেন তাঁরা জানেন এর ব্যবহারের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে।

কারণ

বিভিন্ন গবেষণায় দেখা যায়—যাঁরা তামাক ও পান-সুপারি চিবান এবং যাঁদের জর্দা ও খইনি খাওয়ার অভ্যাস তাঁদের মুখ গহ্বরের ক্যান্সার হয়। বিজ্ঞানীরা বলেন, এর কারণ হলো তামাকের সঙ্গে সুপারির কুচি চিবানো। তামাক জর্দা খাওয়া। যাঁরা ধূমপান করেন, তাঁদের মুখে ক্যান্সার বেশি হয়। মুখগহ্বরের ক্যান্সার কেন হয়—এর সঠিক কারণ না জানা গেলেও বিজ্ঞানীরা তামাক ধূমপানকে উপাদান হিসেবে চিহ্নিত করেছেন, যা ক্যান্সার ঘটাতে পারে বলে তাঁদের ধারণা।

লক্ষণ

♦ মুখ গহ্বরের ঘা না শুকানো

♦ সহজেই রক্তক্ষরণ হওয়া

♦ গিলতে অসুবিধা হওয়া

♦ সব সময় গলায় কোনো কিছু আটকে থাকার অনুভূতি

ওপরের কোনো লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। এই ধরনের লক্ষণ হওয়া মানেই ক্যান্সার নয়, সাবধানতা হিসেবে ডাক্তার দেখানো উচিত।

সাবধানতা

মুখের ভেতরের ক্যান্সার প্রতিরোধে তামাক সেবন অর্থাৎ সিগারেট, বিড়ি, হুক্কা, দোক্তা, কিমা, খইনি, গুল, নস্যি গ্রহণ থেকে বিরত থাকতে হবে। সবচেয়ে বড় কথা, যদি আমরা তামাক, ধূমপান, জর্দা ইত্যাদি বর্জন করতে পারি, তাহলে মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সারসহ অনেক ক্যান্সার রোগকেই প্রতিরোধ করতে পারব।

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  9:18 PM