শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয় ৫২০৮ কোটি ডলার

#
news image

দেশের ইতিহাসে সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জিত হয়েছে। এ সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে ৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬৬ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা এর আগের বছরের তুলনায় ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। একইসাথে আলোচ্য সময়ে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। 
রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ইপিবির তথ্যমতে, গত ২০২০-২১ অর্থবছরে পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের। সদ্যবিদায়ী অর্থবছরে মূলত পোশাক রপ্তানির ওপর ভর করে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬৬ হাজার মার্কিন ডলার। তবে মোট রপ্তানির ৮১ দশমিক ৮১ শতাংশই তৈরি পোশাক পণ্য থেকে এসেছে। এ পণ্যটির রপ্তানির অর্থমূল্য ছিল ৪ হাজার ২৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ২০২০-২১ এর তুলনায় ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ দশমিক ৪৭ শতাংশ।
সদ্যবিদায়ী অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার। এর বিপরীতে যে অর্থমূল্যের পণ্য রপ্তানি হয়েছে, সেটি লক্ষ্যমাত্রার তুলনায় ১৯ দশমিক ৭৩ শতাংশ বেশি।
এদিকে, সদ্যমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪৯০ কোটি ৮০ লাখ ৩০ হাজার ডলার। আগের অর্থবছরের জুন মাসের তুলনায় রপ্তানি বেড়েছে ৩৭ দশমিক ১৯ শতাংশ।

প্রভাতী খবর ডেস্ক

০৩ জুলাই, ২০২২,  11:37 PM