শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পদত্যাগ করলেন এবি ব্যাংকের চেয়ারম্যান রুমী আলী

#
news image

বেসরকারি খাতের এবি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মুহাম্মদ এ (রুমী) আলী। ব্যাংকটির কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ পদত্যাগের কথা জানিয়েছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি পদত্যাগের কথা জানান।
ব্যাংক সূত্র জানিয়েছে, ব্যাংকটির মালিকদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মুহাম্মদ এ. (রুমী) আলী পদত্যাগ করেছেন। তিন বছর আগে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি হলে তাঁকে ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। ব্যাংকটির মালিকানার বড় অংশের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
কর্মীদের কাছে পাঠানো চিঠিতে মুহাম্মদ এ. (রুমী) আলী বলেছেন, ‘আমাদের নতুন পরিচালনা পর্ষদ তিন বছর আগে নতুন উদ্যমে ব্যাংক পরিচালনা কার্যক্রম শুরু করেন। নতুন পরিচালনা পর্ষদের পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা দলও ঢেলে সাজানো হয়। বিগত তিন বছরের দুর্গম পথ পাড়ি দেওয়া আমাদের জন্য সহজ ছিল না। তিন বছর আগে ব্যাংকের অবস্থান অনেক নড়বড়ে ছিল। অনেক চড়াই-উতরাই পার হয়ে ব্যাংকটির হারানো গৌরব ফিরে পেতে নিরলসভাবে কাজ করেছি।’

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২২,  1:01 AM