শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

২৮ দিনে ৭৬ কোটি টাকা টোল আদায়

#
news image

গৌরবের পদ্মা সেতু উদ্বোধনের এক মাস পূর্ণ হলো আজ সোমবার। গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের এ সেতুর উদ্বোধন করেন। ২৬ জুন যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় সেতুটি।

চালু হওয়ার পর গত ২৬ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত ২৮ দিনে ৫ লাখ ৭০ হাজার ৪২০টি যানবাহন পদ্মা সেতু পাড়ি দিয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৭৬ কোটি ১৬ লাখ ৯৯ হাজার ১০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সেতু উদ্বোধন হওয়ার পর থেকে নিয়মিত টোল আদায় করা হচ্ছে। ২৩ জুলাই পর্যন্ত মোট ৭৬ কোটি ১৬ লাখ ৯৯ হাজার ১০০ টাকার টোল আদায় হয়েছে।

পদ্মা সেতু ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় বিভিন্ন পরিবহন যাতায়াত করেছে।

নতুন উদ্যোক্তা শরীয়তপুর সুপার সার্ভিস প্রাইভেট কোম্পানির অংশীদার সাইম মোল্লা বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় পর শরীয়তপুরের পরিবহন খাতে অপার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা সরাসরি শরীয়তপুর-ঢাকা বাস সার্ভিস চালু করেছি। এতে আমরা বাস মালিকরা যেমন লাভবান হচ্ছি, তেমনিভাবে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। শরীয়তপুর থেকে দেড় থেকে দুই ঘণ্টায় যাত্রী নিয়ে ঢাকায় যেতে পারছি।’

জাজিরা মিরাশার এলাকার কৃষক সিরাজ ফকির। এক যুগ আগ থেকে তিনি দুই ফসলি জমিতে সবজি চাষ করেন। কিন্তু ঢাকায় সরাসরি সবজি বিক্রি না করতে না পারায় লাভের মুখ দেখেননি।

সিরাজ ফকির জাগো নিউজকে বলেন, ‘এখন সময় পাল্টেছে। ক্ষেত থেকে সবজি তুলে ঢাকার কারওয়ান বাজার মোকামে বিক্রি করতে পারছি। এতে লাভের মুখও দেখছি।’

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২২,  11:04 PM