শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

দরপতন ঠেকাতে আবারও ফ্লোর প্রাইস আরোপ

#
news image

চলমান দরপতন ঠেকাতে বিনিয়োগকারীদের স্বার্থে আবারও ফ্লোর প্রাইস (দরপতনের সর্বনিম্ন সীমা) আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। যা আগামী রোববার থেকে কার্যকর হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়, চলমান ক্ষতি থেকে বিনিয়োগকারীদের রক্ষায় নতুন করে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস আরোপ করা হলো। ফ্লোর প্রাইসের দর নির্ধারণ করা হবে সর্বশেষ ৫ দিনের ক্লোজিং প্রাইসের ওপর ভিত্তি করে।

ফলে রোববার থেকে সিকিউরিটিজের দর স্বাভাবিক হারে ওঠানামা করতে পারবে। তবে ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না। কোম্পানির বোনাস শেয়ার বা রাইট শেয়ারের কারণে ফ্লোর প্রাইসে থাকা সিকিউরিটিজের দর সমন্বয় হবে।

এদিকে নতুন শেয়ারের ক্ষেত্রে প্রথম দিনের লেনদেনের ক্লোজিং প্রাইসকে ফ্লোর প্রাইস হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে ২০২০ সালে ফ্লোর প্রাইস নির্ধারণ করেছিল বিএসইসি। সে সময় করোনা ইস্যুতে পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছিল। এরপর ৩ ধাপে বর্তমান কমিশন ফ্লোর প্রাইস তুলে নিয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২২,  12:13 AM