শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সয়াবিন বলে পামওয়েল বিক্রি করা যাবে না

#
news image

সয়াবিন বলে আগামী ৩১ ডিসেম্বরের পর পামওয়েল বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পামওয়েল খোলা বাজারে পাওয়া যায় না, সয়াবিন তেল হিসেবে বিক্রি হয়ে থাকে, সেটা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে সিনিয়র  সচিব বলেন, পামওয়েল প্যাকেটে বিক্রি হবে নাকি খোলা বিক্রি হবে এটা শিল্প মন্ত্রণালয় দেখে।

তিনি বলেন, যেহেতু ওই সময়ে তেলের মূল্য অনেক বেশি ছিল। সেজন্য উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয় সয়াবিনের ক্ষেত্রে একটু পিছিয়ে দেওয়া। কারণ প্যাকেট সবাইকে করতে হলে একটু দাম বেশি হবে। যেহেতু তেলের দাম কমে যাচ্ছে। তাই কিছু দিনের মধ্যে স্ট্রিকলি বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে সয়াবিন তেল খোলা পাওয়া যাবে না। আর পামওয়েলের জন্য সময় আছে ৩১ ডিসেম্বর। আমরা দেখবো ৩১ ডিসেম্বের মধ্যে বাস্তবায়ন করা যায় কিনা। তবে এ বিষয়টা কিন্তু শিল্প মন্ত্রণালয় দেখে।  

৯টি পণ্যের দাম ট্যারিফ কমিশনের মাধ্যমে মূল্য নির্ধারণ করে দেবেন বলেছিলেন, সেটা অগ্রগতি কী জানতে চাইলে তপন কান্তি ঘোষ বলেন, তার অংশ হিসেবে আজকে এই মূল্য নির্ধারণ করে দেওয়া হলো। রড সিমেন্টের দামের কথা বলা বেশি আলোচিত হয়েছিল। সেটা নিয়ে তারা কাজ করছেন। বিভিন্ন তথ্য নিতে হয়। চাল, আটাসহ অন্য সব পণ্য নিয়ে কৃষিপণ্য বিপনন আইন ২০১৮ রয়েছে। সে অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের নির্ধারণ করবে। সে বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। ১৯৫৬ সালের আইন অনুযায়ী সরকারের একটা ক্ষমতা আছে পণ্যগুলোর দাম নির্ধারণ করা। কিন্তু ২০১৮ সালের আইনের এই ৯টি পণ্যসহ অন্যান্য পণ্য রয়েছে সেগুলো কৃষি মন্ত্রণালয় মূল্য নির্ধারণ করবে। সে বিষয়ে আমাদের সমন্বয় করতে হবে।

অনলাইন ডেস্ক

০৬ অক্টোবর, ২০২২,  10:37 PM