শিরোনামঃ
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের দুর্নীতি অনিয়মের তদন্তের দাবি মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার

যুক্তরাজ্য থেকে নতুন বিনিয়োগের আমন্ত্রণ মোমেনের

#
news image

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সোমবার যুক্তরাজ্য থেকে নতুন ও বাড়তি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন। এক্ষেত্রে দূষণমুক্ত জ্বালানি, আইসিটি ও কৃষিখাত অন্তর্ভূক্ত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সোমবার এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য বিষয়ক সর্বোচ্চ কমিটি কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও ব্রিটিশ হাউস অব লর্ডসের ক্রসবেঞ্চ সদস্য সফররত লর্ডস কারান বিলিমোরিয়ার সাথে বৈঠকে এ আবেদন জানান। সফরকালে লর্ডস বিলিমোরিয়া বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিসিটর সাথে ব্যাপক পরিসরে কাজ করার প্রস্তাব দেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ-বাংলাদেশ অভিবাসী প্রাধান্য বিশিষ্ট ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি উন্নত করার জন্য লর্ডস বিলিমোরিয়াকে ধন্যবাদ জানান। তিনি দক্ষ বা আধা-দক্ষ কর্মীদের অনুকূলে ভিসাসহ এ শিল্পের মোকাবেলা করা কিছু কঠিন চ্যালেঞ্জ সমাধানের উপায় খুঁজে বের করতে তার বিভিন্ন দপ্তর ব্যবহার করতে লর্ডসকে অনুরোধ জানান।

লর্ডস ঢাকা বিশ্ববিদ্যালয় ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতার জন্য তার প্রস্তাবের ব্যাপারে  মন্ত্রীকে অবহিত করেন। মোমেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চান্সেলর হিসেবে লর্ডসের ভূমিকার প্রশংসা করেন এবং তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্য স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ব্যাপক সহযোগিতার ব্যাপারে তাকে অনুরোধ জানান। তারা উদ্বেগজনক ইউক্রেন যুদ্ধ ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী রোঙ্গিাদের ওপর চালানো বিভিন্ন অপরাধের বিচার ও জবাবদিহিতার প্রচেষ্টার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলায় হস্তক্ষেপে যুক্তরাজ্যের সিদ্ধান্তের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। মোমেন সফররত লর্ডসের বাবা লে. জেনারেল ফরিডন বিলিমোরিয়ার মূল্যবান অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্বরণ করেন। তিনি একজন ভারতীয় সেনা কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি রংপুর অঞ্চলে ২/৫ গোর্খা রাইফেলস’র (ফ্রন্টিয়ার ফোর্স) কমান্ডার ছিলেন এবং সাহসিকতার সাথে যুদ্ধ করেন।

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  10:13 PM