শিরোনামঃ
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ

তেল পরিবহনে জাহাজ ভাড়া বাড়লো

#
news image

তেল পরিবহনে জাহাজ ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে জাহাজ ভাড়া বৃদ্ধি করা হয়। বিপিসি চেয়ারম্যান এবিএম আবুল কালাম আজাদ বলেন, এটি একটি রুটিন ওয়ার্ক। জ্বালানি তেলের দাম বাড়লে বা কমলে আমরা নিয়মিত এই কাজ করে থাকি। ট্যাংকার মালিকদের সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা না হয় এজন্য এবার একটি স্থায়ী ফরমুলা করা হয়েছে। এখন থেকে আর এই সমস্যা হবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধি হলে ১ টাকা হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে জাহাজের ভাড়া প্রতি টাকায় কোস্টাল ট্যাংকারের ক্ষেত্রে প্রতিটন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৩ টাকা এবং বে-ক্রসিং শ্যালো ড্রাফট অথবা শ্যালো ড্রাফট ট্যাংকারের ক্ষেত্রে প্রতিটন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৯ টাকা হ্রাস বা বৃদ্ধি পাবে। অয়েল ট্যাংকারের পরিবহণ ভাড়া (প্রতি বছর প্রতিটন প্রতি নটিক্যাল মাইল দশমিক শূন্য ৯ টাকা হারে) ত্রি-বার্ষিক ভিত্তিতে (৩x০.০৯)=০.২৭ টাকা বৃদ্ধি পাবে। জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সময় থেকে উপর্যুক্ত ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। পদ্মা, মেঘনা এবং যমুনার জ্বালানি তেল পরিবহণ করা সব কোস্টাল ট্যাংকার, বে-ক্রসিং শ্যালো ড্রাফট, শ্যালো ড্রাফট ট্যাংকারের জন্য এই ভাড়া প্রযোজ্য হবে।

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  10:08 PM