শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রুগ্ন শিল্প এক্সিট সুবিধার আওতায় দায়-দেনা নিষ্পত্তির সুযোগ পাচ্ছে

#
news image

শিল্প মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বস্ত্রশিল্প বহির্ভূত অন্যান্য রুগ্ন শিল্পের প্রতিষ্ঠানগুলোকে এক্সিট সুবিধার আওতায় দায় দেনা নিষ্পত্তির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার কেন্দ্রিয় ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, ৫০ লাখ টাকার বেশি মুল ঋণ রয়েছে, রুগ্নশিল্পের এমন প্রতিষ্ঠান এই সুবিধা পাবে।উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে রুগ্নশিল্পে পরিণত হওয়া শিল্প প্রতিষ্ঠানকে নীতিগত সহায়তা দেয়ার মাধ্যমে পুনর্বাসন ও জাতীয় অর্থনৈতিক কার্যক্রমে ফিরিয়ে আনার লক্ষ্যে এফবিসিসিআই দীর্ঘদিন ধরেই এই নীতি সহায়তার দাবি জানিয়ে এসেছে। এরই প্রেক্ষিতে তালিকাভূক্ত নন-টেক্সটাইল খাতের শিল্প প্রতিষ্ঠানসমূহকে এক্সিট সুবিধা দিল বাংলাদেশ। বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ রুগ্নশিল্প খাতের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে।অর্থনীতির স্বার্থে শিল্পবান্ধব এই সিদ্ধান্ত নেওয়ায় তিনি বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগকে ধন্যবাদ জানান। কেন্দ্রিয় ব্যাংকের এই নীতি সহায়তার ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলো রুগ্নশিল্পসমূহের দায়-দেনা দ্রুত নিষ্পত্তি করতে পারবে বলে মনে করেন মো. জসিম উদ্দিন।

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  9:47 PM