শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

কৃষি ও মৎস্যখাতে সহযোগিতা বাড়াতে এফবিসিসিআই ও ইউএসডিএ সমঝোতা স্মারক সই

#
news image

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বিশ্ববাজারে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে ইউএসডিএ (ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার) ফান্ডেড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের সাথে সমঝোতা স্মারক সই করেছে। রোববার এফবিসিসিআই কার্যালয়ে এ চুক্তি সাক্ষরিত হয়। এফবিসিসিআইয়ের পক্ষে সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন ও ইউএসডিএ ফান্ডেড বিটিএফ প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক মিশেল জে. পার সমঝোতা স্মারকে সই করেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের কৃষি ও প্রক্রিয়াজাতপণ্যের ব্যাপক সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক মানের অভাবে সেখানে মূলধারার বাজার ধরা সম্ভব হচ্ছেনা। এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বিটিএফ প্রকল্প এবং এফবিসিসিআইয়ের মধ্যে নিয়মিত সহযোগিতার বিকাশ ঘটবে যা বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণ ও বৈচিত্র্যকরণ, রপ্তানি ও আমদানিকৃত খাদ্য সামগ্রীর নিরাপত্তা ও গুণমান নিশ্চিত করা এবং কৃষি বাণিজ্যের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা উন্নত করায় কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, কম দামে দেশে ও বিদেশে কৃষি খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে কৃষি উৎপাদন আরো বাড়াতে হবে।  

ইউএসডিএ ফান্ডেড বিটিএফ প্রকল্প পরিচালক মিশেল জে. পার বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের সাথে কৃষিভিক্তিক তথ্য আদান প্রদানের সুযোগ বাড়বে যা আন্তর্জাতিক মূলধারার বাজারে খাদ্যপণ্য রপ্তানিতে ভূমিকা রাখবে। ইউএসডিএ ফরেন এগ্রিকালচারাল সার্ভিস এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ভিকটোরিয়া বেকার বলেন, এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের সাথে ইউএসডিএ’র অর্থায়নে পরিচালিত বিটিএফ প্রকল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। এ সহযোগিতা বাংলাদেশের কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিটিএফ প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি ফুয়াদ মো. খালিদ হাসান, এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা খন্দকার গোলাম মোয়াজ্জেম ও ড. মো. শামসুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  12:03 AM