শিরোনামঃ
অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে

ভোমরা, সোনা মসজিদ ও দর্শনা স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ চায় ব্যবসায়ীরা

#
news image

ভোমরা, সোনা মসজিদ ও দর্শনা স্থলবন্দর দিয়ে সড়ক ও রেলপথের মাধ্যমে সুতাসহ প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করার সুযোগ চায় তৈরি পোশাক শিল্প মালিকরা। এই কাস্টমস হাউসগুলোকে এ সংক্রান্ত অনুমতি প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীরা।

সম্প্রতি রপ্তানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভোমরা, সোনা মসজিদ ও দর্শনা স্থলবন্দর দিয়ে কাঁচামাল আমদানি এবং সেখানে রেলপথে আমদানি করা পণ্যের আংশিক শিপমেন্টের অনুমতি প্রদানে প্রয়োজনীয় আদেশ জারি করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। সেখানে সংগঠনটি উল্লেখ করে- বাংলাদেশের পোশাক শিল্পের সিংহভাগ সুতা আসে ভারত থেকে। কিন্তু স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানির একমাত্র সুযোগ রয়েছে বেনাপোলে। এছাড়া রেলপথের মাধ্যমে সুতা আমদানির সুযোগ না থাকায় পোশাক উদ্যোক্তারা বেশ জটিলতায় পড়ছে। এমতাবস্থায় বেনাপোলের পাশাপাশি ভোমরা, সোনা মসজিদ ও দর্শনা স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পের কাঁচামাল আমদানির সুযোগ দিলে তারা উপকৃত হবে। একইসাথে সুতা আমদানির ক্ষেত্রে রেলপথ ব্যবহারের সুযোগ চাই তারা।

সংগঠনটি আরও জানায়, পোশাকের রপ্তানি আদেশ সম্পাদনের ক্ষেত্রে লিড টাইম খুব গুরুত্বপূর্ণ এবং লিড টাইমের মধ্যে রপ্তানি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে কাঁচামাল সরবরাহ কাঠামো কার্যকর রাখা জরুরি। তাই স্থলবন্দরের মাধ্যমে কাঁচামাল আমদানি করার সুযোগ দিলে এই সংকটে সময়ে পোশাক রপ্তানি সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে।

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  12:15 AM