শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পুঁজিবাজারের উন্নয়নে অটোমেশনকে আরও গুরুত্ব দিতে হবে: আইএমএফ

#
news image

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে অটোমেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছে। সোমবার দেশের পুঁজিবাজারের সার্বিক অবকাঠামো নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সফররত আইএমএফ প্রতিনিধিদলের মধ্যে আলোচনায় অটোমেশনের বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকশেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আইএমএফ প্রতিনিধিদল আলোচনায় কোনো সুপারিশ করেনি। তারা মূলত দেশের পুঁজিবাজার উন্নয়নে রিস্ক ম্যানেজমেন্টসহ অবকাঠামো উন্নয়নে কথা বলেছে। এ ছাড়া তারা অটোমেশনের ওপর জোর দেওয়ার কথা বলেছে। তবে ফ্লোর প্রাইস নিয়ে কথা হয়নি।

আইএমএফ প্রতিনিধিদল আজ সকালে বিএসইসিতে আসে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে কমিশনের কর্মকর্তারা বৈঠক করেন। রেজাউল করিম বলেন, এটি একটি রুটিন বৈঠক। আইএমএফ যতবার বাংলাদেশে আসে প্রতিবার কমিশনের সঙ্গে বসে। প্রতিবার আইএমএফ এ ধরনের সভা করে।  তিনি জানান, আইএমএফ আলোচনা করেছে বিএসইসি পুঁজিবাজারের উন্নয়নে কী কী উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে। ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে তারা খুব সন্তোষ প্রকাশ করেছে। এটা একটি ভালো উদ্যোগ বলে জানিয়েছেন তারা। এটা বাজার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বলে তারা কমিশনকে ধন্যবাদ জানায়।

রেজাউল করিম জানান, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (রিটস) এ ধরনের প্রোডাক্ট ডেরিভেটিবসহ নতুন নতুন পণ্য কীভাবে আনা যায় সে বিষয়ে তারা সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছে। এসব বিষয়ে আরও বেশি উদ্যোগ নেয়ার জন্য তারা বিএসইসিকে অনুরোধ করেছে। এ ছাড়া কমোডিটি এক্সচেঞ্জসহ পুঁজিবাজার অবকাঠামো উন্নয়নে তারা কারিগরি সহযোগিতা করবে। বিএসইসি যে কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে কাজ এগিয়েছে সেটা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছে। এ ছাড়া পরিবেশবান্ধব বন্ড বাজারে আনতে তারা সহযোগিতা করবে বলে জানিয়েছে। এ ধরনের বন্ডের চাহিদা ও জোগান বাড়াতে তারা সহযোগিতা করতে চেয়েছে।

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  1:21 AM