শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সূচকের পতন, কমেছে লেনদেন

#
news image

দেশের শেয়ারবাজারে বুধবার (৯ নভেম্বর) তৃতীয় দিনের মতো সূচকের পতন হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ২ হাজার ২৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে মোট ৩৫৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৪ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১০৪ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকা। 

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৪৩ পয়েন্টে, সিএসসিএক্স ৯৪ পয়েন্ট কমে ১১ হাজার ২৩৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২১১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত আছে ১০৪টির। দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  11:15 PM