শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫২ হাজার মেট্রিক টন গম এলো ইউক্রেন থেকে

#
news image

জিটুজি আমদানি চুক্তির আওতায় ইউক্রেন থেকে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) খাদ্য বিভাগ কর্তৃক নমুনা পরীক্ষার পর গম খালাস প্রক্রিয়া শুরু হবে। এর আগে ম্যাগনাম ফরচুন নামের বাল্ক ক্যারিয়ার শিপটি গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে এসে পৌঁছে। চট্টগ্রাম বন্দরে দায়িত্বপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের এই তথ্য জানিয়েছেন। 

খাদ্য বিভাগ সূত্র জানায়, জিটুজি চুক্তির আওতায় সরকার ইউক্রেন থেকে গম আমদানির উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগের ধারাবাহিকতায় ৫২ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গত মঙ্গলবার গমবাহী বাল্ক জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে পৌঁছার পর গমের মান ও অন্যান্য পরীক্ষা নিরিক্ষার উদ্যোগ নেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) গমের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হবে। সব কিছু ঠিক থাকলে আজ অথবা আগামীকাল থেকে গম খালাস শুরু হবে। ইউক্রেন ছাড়াও রাশিয়া থেকেও গম আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। ইতিমধ্যে রাশিয়া থেকেও এক লাখ টন গম আমদানি করা হয়েছে।  

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  10:33 PM