শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

গরিব মানুষের কাছে বেশি সুদ নিচ্ছে এনজিও: গভর্নর

#
news image

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) দেশের সবচেয়ে গরিব মানুষদের কাছ থেকে বেশি সুদ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, এনজিওগুলো দেশের গরিব মানুষেরা সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) ই-সেবা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন গভর্নর।

গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, মানুষের সেবা করার জন্য এনজিও প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। কিন্তু কেন এত উচ্চ চার্জ নেওয়া হয় সেখান থেকে। ক্ষুদ্রঋণে নগদ অর্থের ব্যবহার কমাতে হবে, লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।তিনি বলেন, আমাদের সুদহার কমানোর বিকল্প নেই। ক্ষুদ্রঋণে নগদ টাকার বিনিময় কমিয়ে আনলে স্বচ্ছতা বাড়বে। গরিবদের কাছ থেকে বেশি সুদ নেওয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

সারাদেশে প্রায় ৮৮১টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৭৪৭টি প্রতিষ্ঠানের ২২ হাজার শাখা রয়েছে। যারা দেশব্যাপী বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ঋণদান কার্যক্রম পরিচালনা করছে। এনজিওগুলোর ঋণ আদায়ের হার ৯৮ শতাংশের বেশি। ক্ষুদ্রঋণ পরিষেবার আওতায় রয়েছে প্রায় সাড়ে ৩ কোটি পরিবার।

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  10:30 PM