শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

#
news image

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। সরবরাহ ব্যবস্থায় উদ্বেগ দূর হওয়ায় তেলের দাম এমন নিম্নমুখী। কারণ গ্রুপ অব সেভেন বা জি-৭ দেশগুলোর রাশিয়ান তেলের মূল্য নির্ধারণের জন্য প্রস্তাবিত রেঞ্জ বা সীমা বর্তমান বাণিজ্য স্তরের চেয়ে বেশি। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৮৪ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৭৭ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে।

রাশিয়ার তেলের ওপর মূল্যসীমা বর্তমান মাত্রার চেয়ে বেশি হতে যাচ্ছে এমন খবর প্রকাশের পর বুধবার দুই বেঞ্চমার্কের দামই ৩ শতাংশ কমে যায়। ইউরোপীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, জি-৭ রাশিয়ান সমুদ্রজাত তেলের মূল্য ব্যারেলপ্রতি ৬৫ থেকে ৭০ ডলারের মধ্য নির্ধারণ করতে চাচ্ছে। যদিও ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো এখনো দামের বিষয়ে একমত হয়নি।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তেলের জন্য যে মূল্যসীমা বেঁধে দেওয়া হবে তা যদি বর্তমানের চেয়ে বেশি হয় তাহলে রাশিয়া তেল বিক্রি স্বাভাবিক রাখবে। এতে সরবরাহ সংকটের ঝুঁকি কমে যাবে। কমনওয়েলথ ব্যাংকের পণ্য বিশ্লেষক বিবেক ধর বলেছেন, মূল্যসীমাটি বাজারের প্রত্যাশার চেয়েও বেশি হবে, যা বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি হ্রাস করবে। ব্যবসায়ীরা জানিয়েছেন, কিছু ভারতীয় ও চীনা পরিশোধক ইউরাল ক্রুডের প্রস্তাবিত মূল্যসীমার নিচে দাম দিচ্ছে। রাশিয়ার ক্রুড অয়েল ইউরাল নামে পরিচিত।

প্রভাতী খবর ডেস্ক

২৫ নভেম্বর, ২০২২,  12:20 AM