শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহী ওয়েলস

#
news image

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহী ওয়েলস। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি এবং মানবসম্পদ খাতে বিনিয়োগের আহ্বান জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার (২৬ নভেম্বর) অল ওয়েলস ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড এডুকেশন মিশন, ইউকের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এফবিসিসিআই এই আহ্বান জানান। 

তুলার মূল্য বেড়ে যাওয়া এবং যোগান কমে আসায় নন-কটন গার্মেন্টস পণ্যের দিকে ঝুঁকেছে বিশ্ব ফ্যাশন ইন্ডাস্ট্রি। বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে, ম্যান-মেড-ফাইবারের চাহিদা বাড়ছে স্থানীয় তৈরি পোশাক শিল্পে। এমন তথ্য তুলে ধরে ঢাকায় সফররত ওয়েলসের ব্যবসায়ীদের বস্ত্র খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। 

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮৩ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এলডিসি গ্রাজুয়েশনের পর ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে রপ্তানি পণ্যের সিংহভাগ ভ্যালু অ্যাডিশন হতে হবে দেশেই। এক্ষেত্রে বস্ত্র শিল্প, বিশেষ করে ম্যান-মেড-ফাইবার অন্যতম একটি সম্ভাবনাময় বিনিয়োগ খাত হবে। 

পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, সিরামিক, আসবাবপত্র, তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ সম্ভাবনার কথাও জানান এফবিসিসিআই সভাপতি। এসব খাতে ওয়েলসের ব্যবসায়ীদের একক কিংবা যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান তিনি। আশ্বাস দেন বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের সহযোগিতা প্রদানের। 

বৈঠকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ওয়েলসের আগ্রহের কথা জানান প্রতিনিধি দলের প্রধান এবং চেম্বার ওয়েলসের এক্সিকিউটিভ চেয়ারম্যান মি. পল স্লেভিন। তিনি বলেন, বাণিজ্য, শিক্ষা এবং সংস্কৃতি সব ক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে ওয়েলস এবং বাংলাদেশের। সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি খাতকে অংশীজন করতে উভয় সরকারে প্রতি আহ্বান জানান তিনি। 

মুক্ত আলোচনায় অংশ নিয়ে, দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইন্সটিটিউটগুলোর সাথে ওয়েলসের ইন্সটিটিউটগুলোর কারিগরি সহযোগিতার সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন বক্তারা। বৈঠকে অন্যান্যের মধ্যে এফবিসিসিআই সহ-সভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডনসহ অল ওয়েলস ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড এডুকেশন মিশন, ইউকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২২,  2:06 AM