শিরোনামঃ
অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে

সোনারগাঁও হোটেলের ২০ কোটি ৭৫ লাখ টাকার ভ্যাট ফাঁকি

#
news image

রাজধানীর অভিজাত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ২০ কোটি ৭৪ লাখ ৯২ হাজার টাকার সম্পূরক শুল্কসহ ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। প্রায় ছয় বছরে পানশালা (মদের বার) ও ড্যান্স ফ্লোরের বিভিন্ন সেবায় প্রযোজ্য ওই শুল্ক ও ভ্যাট পরিশোধে পাঁচ তারকা হোটেল কর্তৃপক্ষকে ১৫ কর্মদিবস সময় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের মূল্য সংযোজন কর বা ভ্যাট বিভাগ।
যদিও অপরিশোধিত বা বকেয়া রাজস্ব আদায়ে বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) মূল্য সংযোজন কর বা ভ্যাট বিভাগকে আদালত পর্যন্ত যেতে হয়েছে। শেষ পর্যন্ত আদালতের চূড়ান্ত রায়ে বিষয়টির মীমাংসা হয় এবং ফাঁকি দেওয়া ভ্যাট সরকারের কোষাগারে জমা দেওয়ার আদেশ জারি হয়।
প্রায় ছয় বছরে পানশালা (মদের বার) ও ড্যান্স ফ্লোরের বিভিন্ন সেবায় প্রযোজ্য ২০ কোটি ৭৪ লাখ ৯২ হাজার টাকার শুল্ক ও ভ্যাট পরিশোধে পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও কর্তৃপক্ষকে ১৫ কর্মদিবস সময় দিয়েছে এনবিআর
ভ্যাট ফাঁকির বিষয়ে হোটেল সোনারগাঁওয়ের অডিট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হান্নান বলেন, সরকারের কিছু সাংঘর্ষিক আইন রয়েছে। ওই আইন নিয়েই এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছিল। যে কারণে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শুধু আমাদের হোটেল নয়, বাংলাদেশের অনেক অভিজাত হোটেল একই ধরনের সমস্যা নিয়ে আদালতে গিয়েছিল সুরাহা পাওয়ার জন্য। যদিও আদালতের রায় আমাদের বিপক্ষে গেছে। কোর্ট আমাদের আপিল ডিসমিশড (খারিজ) করেছে।
‘এখন আদালত যে রায় দিয়েছেন, সেটা মেনে নিতে হবে। এর বাইরে আমার বলার কিছু নেই।’
শুধু আমাদের হোটেল নয়, বাংলাদেশের অনেক অভিজাত হোটেল একই ধরনের সমস্যা নিয়ে আদালতে গিয়েছিল সুরাহা পাওয়ার জন্য। যদিও আদালতের রায় আমাদের বিপক্ষে গেছে। কোর্ট আমাদের আপিল ডিসমিশড (খারিজ) করেছে
অন্যদিকে, এনবিআরের ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, রাজধানীর অভিজাত শ্রেণির মাস্তি ও বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিত বিলাসবহুল হোটেলগুলো। এর মধ্যে অন্যতম পাঁচ তারকা হোটেল সোনারগাঁও। অভিজাত হোটেলটির রয়েছে আলাদা পানশালা (মদের বার) ও ড্যান্স ফ্লোর। বিলাসী এ পানশালা ও ড্যান্স ফ্লোরের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্কসহ ভ্যাট প্রযোজ্য ছিল। গত ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত শুল্কবাবদ ভ্যাট পরিশোধ করেনি হোটেল কর্তৃপক্ষ। বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট বিভাগ রাজস্ব ফাঁকির এ তথ্য উদঘাটন করে।
“অনুসন্ধানে দেখা গেছে, পানশালা ও ড্যান্স ফ্লোরে মদসহ বিভিন্ন সেবাবাবদ হোটেল সোনারগাঁও ২০ কোটি ৭৪ লাখ ৯২ হাজার টাকা শুল্কসহ ভ্যাট ফাঁকি দিয়েছে। বিপুল অংকের রাজস্ব আদায়ে দাবিনামা জারি করলেও দিতে অস্বীকৃতি জানায় হোটেল কর্তৃপক্ষ। এ অবস্থায় বকেয়া রাজস্ব আদায়ে তাদের বিরুদ্ধে আদালতে সরকারের পক্ষে মামলা করে এলটিইউ ভ্যাট বিভাগ। মামলার রায় সরকারের পক্ষে আসায় হোটেল কর্তৃপক্ষ উচ্চ আদালতে রিট করে। ২০১৭ সালের ১২ জুলাই আপিল বিভাগ একই রায় দেন। রায়ে শুল্কসহ ভাট ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু মামলার চূড়ান্ত রায়ের পরও হোটেলটি রাজস্ব পরিশোধ না করে আপিল করে। সেখানেও তারা হেরে যায়। পরে অপরিশোধিত রাজস্ব আদায়ে চিঠি দেওয়া হয়।”
প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার একটি ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল। ১৯৮১ সালের প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এ হোটেলের মালিক বাংলাদেশ সরকার। তবে হোটেলটি পরিচালনা করে বহুজাতিক প্রতিষ্ঠান প্যান প্যাসিফিক হোটেলস অ্যান্ড রিসোর্টস। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আট একর জমির ওপর হোটেলটি অবস্থিত।

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২,  11:54 PM