শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বাজেট ঘোষণার পরের প্রথম কর্মদিবসেই বড় দরপতন

#
news image

প্রস্তাবিত বাজেট ঘোষণার পর সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার (১২ জুন) পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। কেনার চেয়ে বিক্রির চাপ বেশি থাকায় এদিন ২২টি খাতের কোম্পানির শেয়ারের দাম কমেছে। ক্রেতা ছিল না প্রায় ৪০টি কোম্পানিরই।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সবার প্রত্যাশা ছিল বাজেটে অপ্রত্যাশিত অর্থ (কালো টাকা) পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রাখা হবে। দ্বৈত কর নীতির পরিহার করা হবে, পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানি থেকে প্রাপ্ত নগদ লভ্যাংশ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়কর মুক্ত করা হবে। করমুক্ত লভ্যাংশের সীমা এক লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হবে। তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করপোরেট করের ১০ শতাংশ ব্যবধান রাখতে হবে।

কিন্তু বাজেটে তার কোনো প্রতিফলন হয়নি। ফলে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে হতাশার সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রোববার লেনদেনের শুরু থেকেই বাজারে শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতা বেড়েছে। তাতে বড় দরপতন হয়েছে।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজার দুটিতেই লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক উঠানামা করে। কিন্তু তারপর থেকে লেনদেনের শেষ সময় পর্যন্ত শেয়ারের দাম কমেছে। সূচকও কমেছে।

এদিন সবচেয়ে বেশি দাম কমেছে ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের। এই তিন খাতের দেখা-দেখি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৮ দশমিক ৮৪ পয়েন্ট কমে ৬ হাজার ৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ১০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১৭ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৬৩৬ কোটি ৪০ লাখ ৭ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৫৮ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার।

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিকের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে বেক্সিমকো লিমিটেড, বিডিকম, আইপিডিসি, বিএসসি, ফরচুন সুজ, বিডি ফাইন্যান্স, ফুয়াং ফুড, সালভো কেমিক্যাল এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯১ পয়েন্টে।

বাজারটিতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৪ লাখ ৯০ হাজার ৯৫৪ টাকা।

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২২,  8:59 PM