শিরোনামঃ
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ

ডিম-মুরগির বাজার সিন্ডিকেট করে ৬১৮ কোটি টাকা লোপাটের অভিযোগ

#
news image

মুরগির বাচ্চা বিক্রি, ডিম উৎপাদন ও পোল্ট্রি  বিক্রয়ের ক্ষেত্রে বৃহৎ ১২ থেকে ১৫টি কোম্পানি সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম নির্ধারণ করছে। ফলে বাজারে বাড়তি দাম নির্ধারণের ক্ষেত্রে সংকট করে ৬১৮ কোটি টাকা গত ১৫ দিনে অতিরিক্ত মুনাফার নামে লোপাট করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। শনিবার (২০ আগস্ট) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে প্রান্তিক পর্যায়ের খামারিদের সংগঠন এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছে।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সভাপতি সুমন হাওলাদার বলেন, দেশে প্রতিদিন সাড়ে ৪ কোটি ডিম উৎপাদন হয়। ১ কোটি ৩০ লাখ এখন খামারিরা উৎপাদন করেন, বাকি সবই কোম্পানি উৎপাদন করে। গত ১৫ দিনে প্রতিদিন ২.৫ কোটি ডিম বিক্রিতে তিন টাকা করে বৃদ্ধি করে ১১২ কোটি ৫০ লাখ অতিরিক্ত মুনাফা করেছে। ২৭২ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বাচ্চা উৎপাদনে, আর ২৩৪ কোটি মুনাফা করেছে পোল্ট্রি মাংস বিক্রি করেছে ১৫টির মতো কোম্পানি।  

সুমন হাওলাদার বলেন, অতিরিক্ত মুনাফালোভী এ কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে ৫০ শতাংশ ও বাকি ৫০ শতাংশ তারা নিজেরা যে রেট নির্ধারণ করে সারাদেশের খামারিদেরই  সেই রেটে চলতে হয়। বাজারে ডিমের দাম আড়ৎদারেরা নির্ধারণ করে না বলে দাবি করে সভাপতি বলেন, মুরগির বাচ্চা বিক্রি, ডিম উৎপাদন ও পোল্ট্রি  বিক্রয়ের ক্ষেত্রে সিন্ডিকেট করে ইচ্ছামতো  দাম নির্ধারণ করছে নির্দিষ্ট ১০-১২ টি কোম্পানি। তিনি আরও বলেন, পোল্ট্রি খাদ্য উৎপাদনে ব্যবহৃত মিটবর্ণ কোনো পরীক্ষা ছাড়াই কোম্পানি আমদানির সুযোগ পাওয়ায় খাদ্যের মান কমে গেছে। প্রাণিসম্পদ মন্ত্রী ও মহাপরিচালক বরাবর সিন্ডিকেট ভাঙতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলেও জানান সুমন হাওলাদার।  

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার বলেন, ডিমের বাচ্চার উৎপাদন খরচ ২৫ থেকে ২৮ টাকা। অথচ কখনো ৪০,৫০ কিংবা এপ্রিলে ৭২ টাকা এমনকি গতবছর ৯৫ টাকাও বিক্রি করেছে। ফলে ৪০ শতাংশ খামারি খামার বন্ধ করতে বাধ্য হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বাপ্পী কুমার দে, খুলনা বিভাগীয় সভাপতি বুরহান উদ্দিন ও রংপুর বিভাগীয় সভাপতি সুজন মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  10:41 PM