শিরোনামঃ
ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি

বিএসিএল বেস্ট এসোসিয়েট ক্লাব লিমিটেড এর সাধারণ নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নেতা

#
news image

বিএসিএল বেস্ট অ্যাসোসিয়েট ক্লাব লিমিটেডের আসন্ন নির্বাচন ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সভাপতি পদপ্রার্থী আওয়ামী লীগের সাংস্কৃতিক জোটের গুলশান থানার সভাপতি নেয়ামুল বসির এবং তার সহযোগী নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. আক্তার। ক্লাবের কয়েকজন সদস্য অভিযোগ করেছেন, গত ২৩-২৪ সালের অডিট ফাইলেও ২০-২৫ লাখ টাকার দুর্নীতি রয়েছে।

এদিকে, এই নির্বাচনে জাসদের ইনু গ্রুপের আরেক নেতা ওবায়দুল হক চুন্নু পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। ক্লাব সদস্যদের মতে, যারা একসময় আওয়ামী লীগের সঙ্গে জোট করে দেশের ক্ষতি করেছিল, তারাই এখন এই সুনামধন্য ক্লাবকে কলুষিত করতে চাইছে। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ায় সহযোগিতা করছেন নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. আক্তার। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সদস্য জানান, আক্তার জাসদের প্রেসিডিয়াম সদস্য এবং আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে পরিচিত। তিনি ইনু গ্রুপের একজন সক্রিয় নেতা, যদিও ইনু বর্তমানে কারাগারে রয়েছেন। তারা আরও জানান, নেয়ামুল বসির বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গুলশান থানার সভাপতি হলেও এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাবের সভাপতি পদে তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের মতে, গুলশানের মতো স্থানে অবস্থিত এই ক্লাবে এখনো আওয়ামী লীগের আধিপত্য রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আক্তার ঢাকা ১৩ আসনের সাবেক এমপি সাদেক খানের ঘনিষ্ঠ বন্ধু এবং রায়ের বাজার এলাকায় ভূমিদস্যুতায় তার নাম রয়েছে। এসব বিষয়ে জানতে চাইলে আক্তার জানান, সাদেক খানের সঙ্গে তার বন্ধুত্ব না থাকলেও তার পাম্পের পাশে একটি বহুতল ভবন রয়েছে। তিনি আরও বলেন, নেয়ামুল বসির বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেউ নন, যদিও আওয়ামী লীগের কয়েকজন নেতা তার সভাপতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আক্তার নির্বাচন কমিটির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও নেয়ামুল বসিরের পক্ষেই কথা বলছেন। এছাড়া, বিভিন্ন সূত্রে জানা গেছে যে নেয়ামুল বসিরের কাছে বেশ কয়েকজন প্রায় ১৪ কোটি টাকা পাবে, যা তিনি ক্ষমতার দাপটে শোধ করছেন না। এ বিষয়ে আক্তার জানান, এটি বসিরের ব্যক্তিগত ব্যাপার, তবে পাওনা থাকলে তা শোধ করে দেওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  10:23 PM