শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

‘নেশা করে’ ঘুমিয়ে পড়ল ২৪ হাতি!

#
news image

শিরোনাম পড়ে অবাক হলেও সত্যই ঘটেছে ঘটনাটি। ভারতের ওড়িশার কেওনঝড় জেলার শিলিপাড়ার কাজু ফরেস্টে এ ঘটনাটি ঘটে। নেশাগ্রস্ত হাতিগুলোকে ঘুম থেকে জাগাতে ঢোল বাজিয়েছিলেন স্থানীয়রা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সম্প্রতি হাতির নেশা করার ঘটনাটি ঘটে। আসলে কাজু ফরেস্টের ভেতর মদ তৈরি করতে মহুয়া ফুল ভিজিয়ে রেখেছিলেন স্থানীয়রা। সেই পানি খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে ২৪টি হাতির পাল। পরে তারা ঘুমিয়ে পড়ে। ঘটনার পরদিন স্থানীয় চাষিরা মদ প্রক্রিয়ার জন্য বনের ভেতর যান। যেখানে মহুয়া ফুল ভিয়ে রাখা হয়েছিল, তার চারপাশে হাতিদের ঘুমিয়ে থাকতে দেখেন তারা।

পিটিআই বলছে, বনের ২৪টি হাতি নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘটনাটি জানাজানির পর স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় জঙ্গলে। ঢোলে বাড়ি দিয়েও হাতিগুলোকে ঘুম থেকে তোলা যাচ্ছিল না। পরে বনবিভাগকে খবর দিলে সদস্যরা এসে ঢোল বাজাতে থাকেন। এক পর্যায়ে হাতিগুলোর ঘুম ভাঙে। সবগুলো হাতি সুস্থ আছে বলে জানিয়েছে ওড়িশার বন বিভাগ। পাটনা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা ঘাসিরাম পাত্র এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঢোল বাজিয়ে তোলার পর হাতিগুলো ধীরে ধীরে বনের ভেতর চলে যায়। এটি নিশ্চিত নয় তারা মহুয়া ভেজানো পানি খেয়েছিল কিনা। হয়ত তারা ওই জায়গাটিতে বিশ্রাম নিচ্ছিল।

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২২,  10:22 PM