শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, প্রধান উপদেষ্টার কাছে জমা পড়ল কমিশনের সুপারিশ

#
news image

সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ রয়েছে।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিশনপ্রধান জানান, প্রস্তাব বাস্তবায়নে প্রায় এক লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় প্রায় এক লাখ ৩১ হাজার কোটি টাকা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর গত বছরের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়, যার প্রতিবেদন জমার শেষ সময় ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি।

প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই কাজটি সময়োপযোগী ও সৃজনশীলভাবে সম্পন্ন হয়েছে। সরকার সুপারিশ পর্যালোচনা শেষে বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

মো: গোলাম মোস্তফা

২১ জানুয়ারি, ২০২৬,  8:44 PM