শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শাহবাগে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অবস্থান কর্মসূচি চলছে

#
news image

সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটাসহ সাত দফা দাবিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। এদিন পূর্বনির্ধারিত সময়ের অনেক আগে থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া।

যে সাত দাবিতে এ কর্মসূচি পালিত হচ্ছে সেগুলো হলো চাকরির সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল; সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাশ করে মর্যাদা নির্ধারণ; মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ, মৃত ও অসুস্থ মুক্তিযোদ্ধার পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা; মুজিব কোটের সম্মান রক্ষায় সিনেমা, সিরিয়াল ও নাটকের মন্দ চরিত্রে মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকেরা যাতে মুজিব কোট পরতে না পারে তার জন্য আইন পাস; মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর; টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও আব্দুল লতিফ খান, বীরের সন্তান মেজর সিনহা ও এএসপি আনিসুল করিম শিপনকে পরিকল্পিত খুনের বিচারসহ সমগ্র দেশে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা-নির্যাতন, জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ ও দুর্নীতি, মাদক, ধর্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ আইন প্রণয়ন ও নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং হাসপাতাল, সরকারি অফিস, বিমান বন্দরসহ সবক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা প্রদান।

ডেস্ক রিপোর্ট

২৪ ফেব্রুয়ারি, ২০২৩,  10:50 AM