শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

জনসচেতনতামূলক কার্যক্রমে সরব রিয়াজ

#
news image

বিভিন্ন সামাজিক মেসেজ বা জনসচেতনতামূলক কার্যক্রমে বরাবরই সরব থাকেন চিত্রনায়ক রিয়াজ। এবারে ঈদে বাড়ি ফেরা মানুষদের সচেতন করবেন তিনি। ঈদে অগণিত মানুষ বাড়ি ফিরেন। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু এই বাড়ি ফেরা নিয়ে প্রতিবারই দেখা যায় অনেক দুর্ঘটনার চিত্র। যা ঈদ আনন্দকে বিষাদে রূপ নেয় অনেক পরিবারে। সেই দিক বিবেচনা করে বাড়ি ফেরা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জনস্বার্থে নির্মিত হয়েছে উপদেশমূলক তথ্যচিত্র ‘বাড়ি ফেরা’। প্রতিবার ঈদ উৎসবে লঞ্চ ঘাট, বাস টার্মিনাল কিংবা ট্রেন স্টেশনে থাকে উপচে পড়া মানুষের ভিড়। নিয়ম মেনে ও অতিরিক্ত যাত্রী বোঝাই কোনো যানে ভ্রমণ না করার অনুরোধ নিয়ে এই তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। এই তথ্যচিত্রে মূল ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। আরও আছেন মিরাক্কেল’ খ্যাত পাভেল ও লামিমা। রম্যলেখক ও অভিনেতা আহসান কবিরের আইডিয়া ও চিত্রনাট্যে এবং ব্ল্যাক এণ্ড হোয়াইট প্রযোজিত এ তথ্যচিত্রটি নির্মাণ করেছেন বিজ্ঞাপন ও নাট্য পরিচালক খান মোহাম্মদ বদরুদ্দীন। পরিচালক জানান, আসছে ঈদে বিভিন্ন নৌযান ও টার্মিনাল ও জনস্বার্থে বিভিন্ন টেলিভিশনে তথ্য চিত্রটি প্রচারিত হবার কথা রয়েছে। এ তথ্যচিত্রটি নিয়ে নায়ক রিয়াজ বলেন, ‘জনসচেতনামূলক কাজ করতে বরাবরই অন্যরকম আনন্দ হয়। আশা করছি ঈদ আনন্দে বাড়ি ফেরা মানুষকে নিরাপদে চলাচল করায় সচেতন হতে এই তথ্যচিত্রটি সহায়ক হবে। আমাদের উৎসব হোক প্রাণবন্ত এবং নিরাপদ।

প্রভাতী খবর ডেস্ক

২৯ জুন, ২০২২,  10:15 PM