শিরোনামঃ
মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা

মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক

#
news image

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছর বয়সী এক শি'শুকে ধ'র্ষণের অভিযোগে লুৎফর রহমান কাজী (৭০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এবং সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মনিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই পয়ালী বাজার এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। আটক লুৎফর রহমান কাজী মনিগাঁও গ্রামের মৃত ওহাব আলী কাজীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের বরাতে জানা যায়, পয়ালী গ্রামের ওই শি'শুর মা প্রতিদিন মনিগাঁও গ্রামের লুৎফর রহমান কাজীর বাড়িতে গাভির দুধ পৌঁছে দিতেন। বুধবার দুপুরে ব্যস্ততার কারণে তিনি নিজের মেয়েকে দুধ নিয়ে পাঠান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শি'শুটিকে ঘরের ভেতরের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধ'র্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পর শি'শুটির হাতে ১০০ টাকা দেওয়া হয়। পরে শি'শুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্য ও স্থানীয়দের অবহিত করেন শিশুটির মা। পরে তিনি মতলব দক্ষিণ থানায় গিয়ে মামলা দায়ের করেন। ভুক্তভোগীর মা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির বাড়িতে দুধ সরবরাহ করতেন তিনি। ঘটনার দিন নিজের ব্যস্ততার কারণে মেয়েকে দুধ দিতে পাঠিয়েছিলেন। অভিযুক্তের বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেও নারীসংক্রান্ত বিভিন্ন অভিযোগ থাকার কথা জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বুধবার রাতেই পয়ালী বাজার এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। পরে ধর্ষণ মামলায় তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান

১৩ নভেম্বর, ২০২৬,  11:26 AM