শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

যুক্তরাজ্য যাচ্ছেন দোরাইস্বামী, ঢাকায় আসছে ভারতের নতুন রাষ্ট্রদূত

#
news image

ঢাকায় দূত প‌রিবর্তন করতে যাচ্ছে ভারত। দেশ‌টির ঢাকায় নিযুক্ত হাইক‌মিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর পরবর্তী‌ দূত হিসেবে ঢাকায় আসতে পারেন সুধাকর ডালেলা।

শ‌নিবার (২ জুলাই) এক প্রতি‌বেদ‌নে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে ভারতের সংবাদপত্র হিন্দুস্থান টাইমস।

হিন্দুস্থান টাইমস বলছে, ঢাকায় নিযুক্ত ভারতের বর্তমান হাইক‌মিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে যুক্তরাজ্য মিশনের দায়িত্ব দিতে যাচ্ছে। আর ঢাকায় দা‌য়িত্ব দেওয়া হতে পারে কূটনী‌তিক সুধাকর ডালেলাকে।

রীভা গাঙ্গুলীর উত্তরসূরি হয়ে দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। পেশাদার কূটনীতিক দোরাইস্বামী বাংলাদেশে আসার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন।

অন্যদিকে সুধাকর ডালেলা ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন।

প্রভাতী খবর ডেস্ক

০২ জুলাই, ২০২২,  8:50 PM