শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২

#
news image

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালক ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি আইফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৮ মার্চ) অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শাহজাদা ও রুবেল ওরফে বক্সার নামের দুই ব্যক্তিকে।

ঘটনাটি ঘটে শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে। তারাবির নামাজ শেষে হাঁটার সময় রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ সংলগ্ন শহীদ ফাইয়াজ চত্বরে ছিনতাইয়ের শিকার হন দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন।

এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন তার স্টাফ অফিসার জাবেদ হোসেন সজল। মামলার বিবরণে বলা হয়, তিনজন ছিনতাইকারী তার কাছ থেকে আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নেয়। পাসওয়ার্ড আদায়ের জন্য তাকে ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত করা হয় এবং বাম চোখে ঘুষি মেরে আহত করা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি ফোনের পাসওয়ার্ড দিয়ে দেন।

ঘটনার খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান শুরু করে। পরে রোববার রাতে দুই সন্দেহভাজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মো: গোলাম মোস্তফা

০৯ মার্চ, ২০২৬,  5:02 AM