শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

লুহানস্কের শেষ শহরটিও রাশিয়ার দখলে

#
news image

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের শেষ বড় ঘাঁটি লিসিচানস্ক শহর থেকে পিছু হটেছে ইউক্রেনের সেনারা। এটিকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ জয় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে লিসিচানস্ক শহর থেকে ইউক্রেনীয় সেনারা সরে এসেছে এবং শহরটি এখন পুরোপুরি রাশিয়ার সেনাদের দখলে।

এক বিবৃতিতে ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফ বলেছেন, লিসিচানস্কে তীব্র লড়াইয়ের পর ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী সেখান থেকে সরে এসেছে। ইউক্রেন রক্ষায় লড়াই অব্যাহত রাখা সেনাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে বিবৃতিটিতে।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দাবি করেছিলেন, রুশ সেনারা লিসিচানস্ক নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখন লুহানস্ক অঞ্চল পুরোটাই রাশিয়ার দখলে।

দোনেৎস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত দনবাস অঞ্চল। দুটির যেকোনো একটির পূর্ণ নিয়ন্ত্রণকে জনগণের সামনে সত্যিকারের অর্জন হিসেবে তুলে ধরার সুযোগ পাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লিসিচানস্ক দখলের মাধ্যমে রুশ বাহিনী এখন দোনেৎস্কের ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হতে পারবে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী দখলে নিতে চাইলেও তাতে ব্যর্থ হয় রুশ বাহিনী। এরপরই ইউক্রেনের পূর্ব দিকে হামলায় জোর দেয় রাশিয়া। 

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  11:25 PM