শিরোনামঃ
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ

সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক-নার্স সংকট, দুর্ভোগ চরমে 

#
news image

সিরাজগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক সংকটে  চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সিনিয়র কনসালট্যান্ট ১০টি পদের মধ্যে ৯টিই খালি রয়েছে এবং জুনিয়র কনসালট্যান্ট পদে ১৩টির মধ্যে ৮টি খালি আছে।

এ ছাড়া, গাইনি বিভাগে সিনিয়র-জুনিয়র কনসারট্যান্টের ২টি পদই খালি রয়েছে।  এ ছাড়া নার্সসহ অন্য স্টাফের ৪১১টি পদের মধ্যে ১১০টি পদই খালি রয়েছে। এসব পদ শূন্য থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  রোগীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে বার বার অভিযোগ করেও সুফল পাচ্ছে না বলে জানা গেছে।

সিরাজগঞ্জ সরকারি ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গিয়ে এ পরিস্থিতি দেখা যায়। নতুন করে করোনার প্রকোপ দেখা দিলেও  চিকিৎসা নিতে আসা রোগীরা কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানছে না।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও স্টাফ না থাকায়  হাসপাতালের কার্যক্রম ও বহির্বিভাগে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসা নিতে আসা মালশাপাড়া গ্রামের শহিদুল হাসিনুর, রানীগ্রামের বেলী, মিরপুরের  আমেলা বেগম জানান, অনেক সময় ধরে ডাক্তার দেখানোর জন্য এসেছি। কিন্তু ডাক্তারের সিরিয়াল পেতে দেরি হয়।

এদিকে, কামারখন্দের শ্যামপুর গ্রামের দিনমজুর সোলেমান (৬০) জানান, হাসপাতাল থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেওয়া হলেও অনেক সময় কোনো কোনো  ওষুধ পাওয়া যায় না বলে অভিযোগ করেন।’ 

এবিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীর পদ খালির কথা স্বীকার করে বলেন, ‘এতে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। ইতোমধ্যেই চিকিৎসক ও স্টাফ নিয়োগ দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী চিকিৎসক ও স্টাফ নিয়োগ দেওয়া হলে এ সংকট থাকবে না।’

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

০৪ জুলাই, ২০২২,  11:49 PM