শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

দর্শক পছন্দের তালিকায় গুডবাজ

#
news image

গত ঈদুল ফিতরে সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি’র পরিচালনায় নির্মিত হয় দীর্ঘ নাটক ‘ব্যাড বাজ’। নাটকটি ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার পর নাটকপাড়া এবং দর্শক মহলে ব্যাপক আলোড়ন তোলে। সফলতা পান পরিচালক ও প্রযোজক। সেই সফলতাকে উপজীব্য করে এবারের ঈদুল আজহায় কাজল আরেফিন অমি নির্মাণ করেন ‘গুড বাজ’। গত ১২ জুলাই ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘গুড বাজ’। প্রকাশের পরই দর্শক প্রশংসায় ভাসতে থাকে পরিচালক, প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ঘণ্টায় নাটকটি দেখেছে প্রায় ২৪ লাখ দর্শক। মন্তব্য জমা পড়েছে ১৫ হাজারের উপরে। আছে ইউটিউব ট্রেন্ডিং ২ তে। এবারের নাটকে যেমন ছিল গল্পের ভিন্নতা, তেমনি লোকেশন আর পাত্র-পাত্রীর দিকেও নজর দিয়েছেন পরিচালক। তিনি জানালেন, আমাদের উদ্দেশ্য দর্শকদের সুস্থ বিনোদন দেয়া। সেই চেষ্টাই করেছি আমরা। বরাবরের মতো এবারও দর্শকদের ভালোবাসায় আমরা মুগ্ধ। কৃতজ্ঞতা ও ভালোবাসা সকল দর্শকের প্রতি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, সাফা কবির, পারশা ইভানা, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও লামিমা লাম।

প্রভাতী খবর ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  11:07 PM