শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

কিয়েভের কাছে ১২০০ মরদেহ উদ্ধার: ইউক্রেন

#
news image

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের শহরগুলো থেকে ১ হাজার ২০০ এর বেশি মরদেহ উদ্ধার হওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের পক্ষ থেকে গত রোববার এ তথ্য জানিয়ে বলা হয়, রাশিয়ার সেনাদের হাতেই এসব মানুষের প্রাণহানি হয়েছে।

এদিকে বড় ধরনের হামলার শঙ্কায় দেশটির পূর্বাঞ্চলের বিভিন্ন শহর ছেড়ে লাখো মানুষ পালাতে বাধ্য হচ্ছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিয়ানা ভেনেদিকতোভা এসব তথ্য জানালেও উদ্ধার মরদেহের কতটি বেসামরিক মানুষের সে হিসাব নির্দিষ্ট করে জানাননি। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, গত রোববার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে দুজনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগৌবভ এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরিয়ানা ভেনেদিকতোভা বলেন, আমাদের কাছে এ মুহূর্তে শুধু কিয়েভ অঞ্চলে ১ হাজার ২২২ জনের মরদেহ উদ্ধারের হিসাব আছে। ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে ৫ হাজার ৬০০টি ঘটনায় যুদ্ধাপরাধে মামলা চালু হয়েছে বলেও জানান তিনি। কিয়েভের পশ্চিমে একটি পেট্রলস্টেশনের কাছের একটি ম্যানহোল থেকে অন্তত দুজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন সংবাদমাধ্যম এএফপির একজন প্রতিবেদক।

গত রোববার জাতিসংঘ জানায়, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষ হতাহতের হিসাব পেয়েছে সংস্থাটি। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত ও ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত ৪৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল, ২০২২,  7:47 AM