শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

#
news image

পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। বৃহস্পতিবার দ্রাঘি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

জোট রক্ষার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্রাঘি পদত্যাগের এই ঘোষণা দিলেন। এর ফলে দেশটিতে সেপ্টেম্বরের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান দ্রাঘি এই শর্তে তার প্রশাসন চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন যে, তার জোট ‘আস্থার একটি চুক্তি পুনঃনির্মাণ করবে’ যা আগামী মাসগুলোতে বড় বড় চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে একসাথে কাজ করতে সক্ষম করবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট সের্গেইও মাত্তারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন দ্রাঘি। প্রেসিডেন্ট পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।

গত সপ্তাহে জোটের শরীক দল ফাইভ স্টার মুভমেন্ট পার্লামেন্টে ২৬ বিলিয়ন ইউরোর একটি অর্থনৈতিক প্যাকেজের ওপর ভোটাভুটি বয়কট করার পর রাজনৈতিক সঙ্কটের সূচনা হয়। দলটির দাবি, ইতালিতে চলমান মুদ্রাস্ফীতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঠেকাতে এই অর্থ পর্যাপ্ত নয়। জোটের অপর দুই শরীক লীগ এবং ফোরজা ইতালিয়া মন্ত্রিসভা রদবদলের দাবি করে এবং দ্রাঘির নেতৃত্বে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছিল, যাতে ফাইভ স্টার মুভমেন্টের কোনো অংশ থাকবে না। 

প্রভাতী খবর ডেস্ক

২১ জুলাই, ২০২২,  10:13 PM