শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন পূর্ণিমা

#
news image

‘ফাহাদের সঙ্গে আগে থেকেই বোঝাপরায় ঝামেলা ছিল, তা না হলে তো কেউ সংসার ভাঙতে চায় না। সে কারণে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম।’ নতুন বিয়ের খবর প্রকাশ্যে আসার পর প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়ে এভাবেই মুখ খুলেন পূর্ণিমা। বৃহস্পতিবার হুট করেই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার বিয়ের খবর আসে। পাত্র বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিন।  গত ২৭ মে বিয়ে করেন তারা।  এই বিয়ের খবরের আগে আগের স্বামী আহমেদ জামাল ফাহাদের সঙ্গে যে বিচ্ছেদ হয়েছে সে খবরই জানাননি তিনি। তাই তার নতুন বিয়ের খবরে চমকে গেছেন তার অনুসারীরা। বিয়ের খবরের দুইদিন পর বিচ্ছেদের বিষয়েও মুখ খুললেন তিনি। বললেন, ‘প্রায় আড়াই থেকে তিন বছর (ফাহাদের) ধরে সম্পর্ক নেই। যেহেতু আমার একটি মেয়ে আছে। মেয়ের বাবা সে। মেয়ে স্কুলে পড়ে। সবকিছু মিলিয়ে আমরা ওভাবে কোনও কিছু জানাতে চাইনি। যাতে মেয়ের ওপর কোনও অ্যাফেক্ট না হয়। কিন্তু (নতুন সম্পর্কটি) আমার মেয়েও ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে।’ জানা যাচ্ছে, এটি তার তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। পরে ওই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২৭ মের  বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, ‘তিন বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’ জানা গেছে, পূর্ণিমার বর্তমান স্বামী আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বিয়ের পর তাঁরা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।

প্রভাতী খবর ডেস্ক

২৩ জুলাই, ২০২২,  9:59 PM