শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

‘হাওয়া’ নির্মাতা অনন্ত জলিলের প্রিয় মানুষ

#
news image

চারদিকে মুক্তি প্রতীক্ষিত ‘হাওয়া’র জয়জয়কার। তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের উদ্দেশে ‘হাওয়া’ দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলেন প্রযোজক, অভিনেতা অনন্ত জলিল। গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় ‘হাওয়া’ নিয়ে কথা বলেন অনন্ত জলিল। সেই সঙ্গে জানান, ‘হাওয়া’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের নির্দেশনায় গুরুত্বপূর্ণ একটি টিভিসিতে কাজ করেছিলেন তিনি! সেজন্য তার প্রিয় মানুষের তালিকায় আছে সুমনের নাম! অনন্ত জলিলের খুব কমন সংলাপ ‘অসম্ভবকে সম্ভব করা অনন্তের কাজ’। কয়েক বছর আগে একটি মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অনন্তের মুখ থেকে বলা এই সংলাপটি ব্যাপকভাবে আলোচিত হয়। বিজ্ঞাপন দিয়ে অনন্ত লাইমলাইটে এলেও অধরা থেকে যান নেপথ্যের কারিগর। ‘হাওয়া’ মুক্তি সামনে রেখে অনন্ত বলেন, সেই বিজ্ঞাপনটি বানিয়েছিলেন মেজবাউর রহমান সুমন! সেই সূত্র ধরে এদিন ‘হাওয়া’ দেখার আমন্ত্রণ জানান অনন্ত। ভিডিও বার্তায় অনন্ত বলেন, ‘‘সাদা সাদা কালা কালা’ গানটি ‘হাওয়া’ সিনেমার। এটি আমার খুব ভালো লেগেছে। দর্শক আপনাদেরও ভালো লেগেছে। ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’- গ্রামীণফোনের এই টিভিসিটি নির্মাণ করেছিলেন মেজবাউর রহমান সুমন। ‘হাওয়া’ সিনেমাটিও তিনিই নির্মাণ করেছেন, আমার প্রিয় মানুষ। আপনারা পরিবারের সবাই মিলে এই সিনেমাটি দেখতে যাবেন। আমি সিনেমাটির জন্য শুভকামনা জানাচ্ছি। গেল ঈদে মুক্তি পায় অনন্ত জলিলের সিনেমা ‘দিন দ্য ডে’। মুক্তির পর এই ছবিটি নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

প্রভাতী খবর ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  11:33 PM