শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

মুক্তির অনুমতি পেতে সেন্সরের টেবিলে ‘দামাল’

#
news image

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দামাল’। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। মুক্তির অনুমতির আশায় এটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করছে সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক।

তিনি বলেন, ‘আজ ৩১ জুলাই ‘দামাল’ সেন্সর বোর্ডে জমা পড়েছে। শিডিউলমতো সিনেমাটি দেখা হবে। সব ঠিক থাকলে আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাবে।’

ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন মিম, শরীফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

জানা গেছে, ‘দামাল’ সিনেমায় সব মিলিয়ে পাঁচ শতাধিক শিল্পী কাজ করেছেন।

এদিকে রায়হান রাফির ‘নূর’ সিনেমাটি সেন্সরে আটকে আছে। অসম্পূর্ণ ছবি হিসেবে জমা পড়ায় এতে বেশ কিছু সংশোধন আনার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

প্রভাতী খবর ডেস্ক

৩১ জুলাই, ২০২২,  10:46 PM