শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

ইউক্রেনের বন্দর ছাড়লো শস্যবাহী প্রথম জাহাজ

#
news image

ইউক্রেনের বন্দর ওদেসা থেকে শস্যবাহী একটি জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা করেছে। সোমবার (১ আগস্ট) ‍তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।

বিবৃতিতে বলা হয়, সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘রাজোনি’ ওদেসা বন্দর থেকে লেবাননের উদ্দেশ্যে ছেড়ে গেছে। 

জাতিসংঘের দেওয়া অপর এক বিবৃতিতে জানানো হয়, জাহাজটিতে ২৬ হাজার টন ভুট্টা রয়েছে। 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শস্যবাহী জাহাজটি মঙ্গলবার প্রথমে তুরস্কের ইস্তাম্বুল বন্দরে পৌঁছাবে। সেখানে জাহাজটিকে পর্যবেক্ষণ করা হবে। এরপর জাহাজটি লেবানন বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

গত ২২ জুলাই কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরুর জন্য চুক্তি সই করেছে রাশিয়া ও ইউক্রেইন। তুরস্ক এবং জাতিসংঘের সহায়তায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে চুক্তিটি সই হয়। ধারণা করা হচ্ছে এই চুক্তির কারণে ইউক্রেন বন্দরে আটকে থাকা দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য  ও অনান্য কৃষি পণ্য বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। ওই চুক্তির মাধ্যমে রাশিয়াও শস্য ও সার বিদেশে রপ্তানির সুযোগ পাবে।  

ইস্তাম্বুলে রাশিয়ার পক্ষে চুক্তিতে সই করেছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু। ইউক্রেনের পক্ষে চুক্তিতে সই করেন সে দেশের অবকাঠামো মন্ত্রী ওলেকসান্দার কুবরাকভ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উপস্থিত ছিলেন।

প্রভাতী খবর ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  10:38 PM