শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

কারো জায়গা কেউ নিতে পারে না: শখ  

#
news image

গত ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এর দুই মাস পর নাচের মাধ্যমে পুরনো রূপে মঞ্চে ফিরেন তিনি। আর কয়েক মাসের বিরতি পর এবার টিভি ক্যামেরার সামনে দাঁড়ালেন এ অভিনেত্রী। কাজ করলেন ঈদের নাটকে। নাম ‘ফাটাফাটি প্রেম’। জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন।

গত মাসে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ হয়েছে। বিষয়টি নিয়ে শখ বলেন, ‘দুই-তিন বছর তো হবেই; এরপর ক্যামেরার সামনে দাঁড়ালাম। খুবই ভালো লাগছে। সহকর্মীরা আরও আন্তরিক হয়েছেন বলেই মনে হলো। আমি যখন সন্তানসম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। সব মিলিয়ে কাজটা করলাম।’ নাটকটির বিষয়ে তিনি বলেন, ‘বিয়ে নিয়েই এর গল্প। খুব দৌড়ঝাঁপ আছে, অ্যাকশন আছে। খুব মজার গল্প এটি।’ আসন্ন ঈদ উৎসবের জন্য এটি নির্মিত হয়েছে। এখানে শখের বিপরীতে অভিনয় করেছেন নেয়ামত ভূঁইয়া। 

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শখ। মেয়ের নাম রেখেছেন আলিফ রহমান। শখের স্বামীও একসময় মডেলিংয়ে যুক্ত ছিলেন। তার নাম রহমান জন।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী বিনোদন ডেস্ক

১৩ এপ্রিল, ২০২২,  6:05 AM