শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

ঈদে মিম-তাহসানের তিন নাটক

#
news image

লাক্স তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বছর জুড়ে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। তবে বিশেষ দিবস উপলক্ষে হাতেগোনা কিছু নাটক-টেলিফিল্মে দেখা যায় তাকে।

অন্যদিকে, সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। গানের চেয়ে অভিনয়েই অধিক ব্যস্ত তিনি। ঈদুল ফিতর উপলক্ষে এই দুই তারকা জুটি বেঁধে অভিনয় করেছেন তিন নাটকে। এর আগেও জুটি বেঁধে কাজ করেছেন মিম-তাহসান। সুতরাং ব্যক্তিগত সম্পর্কটাও দারুণ। তা উল্লেখ করে মিম বলেনÑ‘ভক্তদের কথা বিবেচনা করে ঈদের সময়ে দুই-একটা নাটকে অভিনয় করি। এবার তিনটি কাজ করছি। গল্প শোনার পর তো ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি না হওয়ার উপায় নেই।’

মিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তাহসান বলেন, ‘আমরা একসঙ্গে খুব বেশি কাজ করিনি, বিজ্ঞাপনচিত্র ও কয়েকটি নাটকে কাজ করেছি। যে কয়টি করেছি, দর্শকেরা পছন্দ করেছেন। এটি প্রযোজক-পরিচালকরাও উপলব্ধি করতে পেরেছেন। দর্শকের পাশাপাশি প্রযোজক-পরিচালকের আগ্রহের কারণে আমাদের একসঙ্গে কাজ করা। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের বোঝাপড়াও ভালো।’

মাবরুর রশীদ বান্নাহর ‘আদার হাফ’ ও মাহমুদুর রহমান হিমির ‘অবশেষে’ নামে দুটি নাটকের শুটিং শেষ করেছেন মিম-তাহসান। ‘মরিবার হলো তার সাধ’ নাটকের শুটিং চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। এটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী বিনোদন ডেস্ক

১৩ এপ্রিল, ২০২২,  6:07 AM