শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

তারেক মাসুদের ‘কাগজের ফুল’ নির্মাণের ইচ্ছা ক্যাথরিনের

#
news image

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের অসমাপ্ত ‘কাগজের ফুল’ সিনেমাটি নির্মাণ করে মুক্তি দেওয়ার ইচ্ছা ক্যাথরিন মাসুদের।

শুক্রবার (১২ আগস্ট) রাজধানীর পাঠক সমাবেশ কেন্দ্রে তারেক মাসুদের ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভার অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত থেকে এমনটাই জানান তারেক মাসুদের শিল্প-সহচর ও সহধর্মিণী ক্যাথরিন মাসুদ।  

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত এই সভার নাম রাখা হয় তারেক মাসুদ স্মরণ ও ‘চলচ্চিত্রযাত্রা’ গ্রন্থের পাঠ-পর্যালোচনা।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরো তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন। সেদিন তারা ‘কাগজের ফুল’ সিনেমার লোকেশন দেখতে গিয়েছিলেন তারা। তবে ফিরেছিলেন লাশ হয়ে। ক্যাথরিনও আহত হন সেই দুর্ঘটনায়।

এরপর বিপর্যস্ত সময় পার করতে হয়েছে জানিয়ে ক্যাথরিন বলেন, বাইরে থেকে অনেকে হয়ত বুঝতে পারে না, সেই দুর্ঘটনার পর আমাকে কতটা চাপ নিতে হয়েছে। এক বছরের বাচ্চা তখন আমার হাতে। টিমের সবাই তারেক-মিশুককে হারিয়ে দুঃখের মধ্যে আটকে আছে। এই অবস্থায় ‘কাগজের ফুল’ নির্মাণ সম্ভব হয়নি।  

তিনি আরো বলেন, চলচ্চিত্রের কাজ তো এককভাবে হয় না, একটা টিম লাগে। বছরের বছর কাজ করতে করতে সেই টিমটা শক্ত অবস্থানে যায়। আমরা শুরু করেছিলাম ‘আদম সুরত’ দিয়ে। এরপর ৩০ বছরে একটা টিম হয়ে উঠতে পেরেছিলাম। সেই টিমটা এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। মুহূর্তের মধ্যে ৩০ বছরের স্বপ্নগুলো শেষ হয়ে গেল। টিমের প্রধান দু’জনকে হুট করে হারানো অনেক বড় ধাক্কা ছিল।

‘কাগজের ফুল’ নির্মাণ না হলেও এর মধ্যে কিছু কাজ করেছেন বলে জানিয়ে ক্যাথরিন বলেন, আমরা ইতিমধ্যে তারেক মাসুদের লেখাগুলো নিয়ে বই বের করেছি। আদম সুরত এর ডিভিডি বের করেছি। এখনও যারা আমার পাশে আছেন, তাদেরকে নিয়ে ‘কাগজের ফুল’ নির্মাণ করার ইচ্ছা আছে। বর্তমান বাংলাদেশে চলচ্চিত্র অনেক এগিয়েছে। ‘কাগজের ফুল’ নির্মাণ করা সম্ভব হবে বলে মনে করি।

সিনেমাটির চিত্রনাট্য এবং কিছু কাজ এগিয়েছিলেন তারেক মাসুদ। তবে বাজেট নিয়ে চিন্তিত ছিলেন বলেও জানান তার সহধর্মিনী ক্যাথরিন। তিনি বলেন, এটা অনেক বাজেটের সিনেমা হতে যাচ্ছিল। ওই সময় চিন্তিত ছিলাম যে, এত বড় বাজেটের সিনেমা করতে পারব কি না? আমরা তখন মাত্র চিত্রনাট্য লিখেছি এবং প্রি-প্রোডাকশনের কিছু কাজ এগিয়েছি। কোথায় শুটিং করবো, তার জন্য কিছু লোকেশন চূড়ান্ত করেছি। তারপরও অনেক কাজ বাকি ছিল। এখন হয়তো একটা সম্ভাবনা আছে, কাজটা নতুন করে শুরু করার। যতদিন জগতে থাকি আমার শেষ ইচ্ছা- এই কাজটি আমি সমাপ্ত করে যাবো।

তারেক মাসুদ স্মরণ ও ‘চলচ্চিত্রযাত্রা’ গ্রন্থের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। সঞ্চালনা করেন চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক মোহাম্মদ আজম, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, চলচ্চিত্র সমালোচক মুনিরা শরমিন।

প্রভাতী খবর ডেস্ক

১৩ আগস্ট, ২০২২,  10:49 PM