শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

বিপাশা’র বেবি বাম্পের ছবি প্রকাশ

#
news image

বেশ কিছুদিন থেকেই ‘জিসম’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। গতকাল মঙ্গলবার ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বিপাশা। ঢিলেঢালা সাদা শার্টে তার চেহারায় মাতৃত্বের আভা স্পষ্টভাবে ফুটে উঠেছে। বেবি বাম্পের দুইটি ছবি প্রকাশ করেছেন বিপাশা। একটিতে দেখা যায়, স্বামী করণ সিং গ্রোভার বিপাশার বেবি বাম্পে হাত দিয়ে আছেন। অপরটিতে স্ত্রীর পেটে চুমু দিচ্ছেন করণ। নতুন অধ্যায়ের সূচনার ঘোষণা দিয়ে বিপাশা লিখেছেন, ‘একটা নতুন সময়, নতুন অধ্যায়, নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরো একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম, এরপর একে অপরকে খুঁজে পাই। তখন দু’জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু’জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে, তাই খুব শিগগির আমরা দুই থেকে তিন হব।’ এদিকে এই অভিনেত্রী সংবাদটি জানানোর পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন। নতুন অধ্যায়ের জন্য তাদের অভিনন্দন জানাচ্ছেন বিপাশা-করণের ভক্ত, সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। ‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি।

প্রভাতী খবর ডেস্ক

১৬ আগস্ট, ২০২২,  11:32 PM